• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

আন্দোলনের মুখে সাব-মার্সিবল পাম্প বিল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পৌর নাগরিকদের আন্দোলনের মুখে অযৌক্তিক সাবমার্সিবল বিল আদায় থেকে পিছু হটলো যশোর পৌরসভা কর্তৃপক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নাগরিক কমিটি পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ সাবমার্সিবল বিল প্রত্যাহারের ঘোষণা দেন। সম্প্রতি যশোর পৌরসভায় পানি কর, পানির বিলের সঙ্গে নতুন করে সাবমার্সিবলের জন্য প্রতি মাসে ৩০০ টাকার অযৌক্তিক বিল ধার্য করা হয়।

যা পহেলা মার্চ থেকে আদায়ে নাগরিকদের বাড়ি বাড়ি বিলের কপিও পৌঁছে দেয়। এ নিয়ে পৌরবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি নাগরিকরা মতবিনিময় সভার মাধ্যমে সাবমার্সিবলের বিল বাতিলের পাশাপাশি অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধি বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পৌর কমিটির উদ্যোগে নাগরিকদের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি শুরু হয়।

পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের প্রতিনিধিরা বক্তব্য দেন। বেলা ১২টার দিকে পৌরসভায় প্রবেশ করেন মেয়র হায়দার গণি খান পলাশ।

তিনি কার্যালয়ে প্রবেশের আগে বিক্ষোভকারী নাগরিকদের মধ্যে হাজির হন। এ সময় পৌর নাগরিক কমিটির পক্ষ থেকে মেয়রের কাছে চার দফা দাবিসহ একটি স্মারকলিপি পেশ করা হয়। মেয়র এ সময় মাইক নিয়ে বক্তব্যকালে নতুন ধার্যকৃত সাবমার্সিবল বিল নেওয়া হবে না বলে ঘোষণা দেন।

নাগরিকরা এ সময় সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া অন্যান্য দাবি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র।

পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমান, শাহীন ইকবাল প্রমুখ।

পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটুর বলেন, পৌরকর লাগামহীনভাবে দফায় দফায় বাড়ানো হচ্ছে। কর বাড়ানোর আগে পৌর কর্তৃপক্ষ নাগরিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অবজ্ঞা করছেন।

সর্বশেষ যশোরে পৌরসভার সরবরাহ করা পানির পাশাপাশি বাসাবাড়িতে ব্যক্তিগত উদ্যোগে নলকূপ (সাবমার্সিবল পাম্প) বসিয়ে পানি তোলার কারণে ব্যক্তিগত পাম্পেও বিল আরোপ করে। এই বিল বাতিলের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছিলাম। আমাদের দাবি ছিল, সাবমার্সিবল বিল বাতিল করা। সাপ্লাই পানি সরবাহর নিশ্চিত ও ব্যবহার নিশ্চিতযোগ্য করতে হবে।

নয়তো পানির বিল বাতিল করতে হবে। ১০% পানি কর বাতিল করতে হবে। অস্বাভাবিক কর বৃদ্ধি ও পৌরসভার দুর্নীতি বন্ধ করতে হবে। এই চারটি দাবির মধ্যে একটি দাবির সমাধান হয়েছে।

আরও পড়ুন

গোয়ালন্দে পদ্মা নদীর ইলিশ মাছের চাহিদা বেশি

অন্যান্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আপাতত এক মাসের আল্টিমেটাম দিয়েছি। তার মধ্যে বাকিগুলো সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।

এই বিষয়ে পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ জানান, পৌরসভার পাইপলাইনে পানি সরবরাহে যে পরিমাণ খরচ, সেই পরিমাণ টাকা নাগরিকদের কাছ থেকে আদায় করা হয় না। ভর্তুকি দিয়ে পাম্প পরিচালনা করা হয়। মন্ত্রণালয়ে এ বিষয়টি জানানো হয়েছে। পৌরসভার সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবমার্সিবল বিল আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নাগরিকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটি নতুন ধার্যকৃত সাবমার্সিবল বিল নেওয়া হবে না। আর নাগরিকদের অন্যান্য দাবিগুলো পৌর প্যানেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি

  • যশোর
  • খুলনা
  • সারাদেশ
  • পৌরবাসী
  • কপি
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু
ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেপ্তার 
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেপ্তার 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।