দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্র রাব্বি মিয়া (১২)। এসময় বেপরোয়া গতির একটি লরি সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থানেই নিহত হয় রাব্বি। আহত হয়েছে এনামুল (১৫) নামে আরেক কিশোর।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর লরিচালক আল আমিনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত রাব্বি তেতুলিয়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আহত এনামুল একই গ্রামের এখলাছ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির সামনে পাকা রাস্তায় সাইকেল চালাচ্ছিল এনামুল। আর তার পেছনে বসা ছিল রাব্বি। এসময় হাওর থেকে মাটিভর্তি একটি লরি বেপরোয়া গতিতে এসে তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে পেছনে বসা রাব্বি ঘটনাস্থলেই নিহত হয়। আর এনামুলের পা ভেঙে যায়।
ঘটনার পর এলাকাবাসী লরিচালককে আটক করে। আহত এনামুলকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লরি জব্দ করে ও এর চালক আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এনামুলের চাচা জুলহাশ মিয়া বলেন, হাওরের খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে বিক্রি করছে এলাকার একটি চক্র। দিনে ১৫-২০টি লরি বেপরোয়া চলাফেরা করে। সন্ধ্যার দিকে একটি লরি রাব্বি ও এনামুলকে চাপা দেয়। এতে রাব্বি ঘটনাস্থলে নিহত হয়। আর এনামুলের পা ভেঙে যায়।
এফএইচ