দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-পাঁচবিবি উপজেলার মো. রব্বানী, মো. রাফিউল, মোজাফ্ফর হোসেন, মোছা. সহিদা বেগম ও মোছা. আমিনা বেগম।
মামলা ও রায়ের বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদায় খড় খোলার সময় আবু তাহেরকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট করে এবং সে গুরুতর আহত হলে আসামিরা পালিয়ে যায়। স্থানীয়রা আবু হোসেনকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহিদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ইবনে সিনায় ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আবু তাহের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত ৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানা করেন। ৫ জনের মধ্যে ১ জন আমিনা বেগম পলাতক রয়েছেন। মামলা চলাকালীন সময়ে ২ জন মৃত্যুবরণ করায় তাদেরকে খালাস দিয়েছেন আদালত।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।
এফএইচ