দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) শহরের রেলস্টেশন রোড থেকে শোভাযাত্রাটি বের হয়ে রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেবি