দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোড়াই-সখীপুর সড়কের টেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এও