দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের সহকারী নিহত হয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কালনা-নড়াইল মহাসড়কের হাওয়াইখালি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী সেতুর সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।
অপরদিকে নড়াইলের গোবরা এলাকার চিত্রা নদী থেকে অজ্ঞাতনামা নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার মরদেহ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর তীরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোনো কাপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জেবি