• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতার মদ ঢালার ভিডিও ভাইরাল

মাওলা সুজন, নোয়াখালী
  ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কোকের বোতলে মদ ঢালছেন নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইমদাদুল হক শিহাব। আট সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও মদের বোতল ও নেশা করার ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আট সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমদাদুল হক শিহাব তার বাম পায়ের মাঝখান থেকে একটি মদের বোতল থেকে কোকের বোতলে মদ ঢালছেন। ঢালা শেষ হলে পাশে থাকা একজনকে সেটি দিচ্ছেন। তিনি আবার আরেকটি খালি কোকের বোতল এগিয়ে দিচ্ছেন। এ সময় পাশে ওই ব্যক্তি বলছেন, এই দেখুন বড় বড় মদারুরা কালকে চালানের জন্য মাল ভরছেন কোকের বোতলে। এছাড়াও সিগনেচার ব্যান্ডের মদের বোতলের সঙ্গে তোলা হাস্যোজ্জ্বল ছবি ও নেশা করার ছবিও ভাইরাল হয়েছে।

নাম প্রকাশে না করার শর্তে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের এক সদস্য বলেন, সভাপতি মো. ইমদাদুল হক শিহাবের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি কিছুদিন আগেও হল শাখার সভাপতি আল মাসুদুর রহমান সোহেলের রুমের তালা ভেঙে রুম দখল করেন। এ নিয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. ইমদাদুল হক শিহাব বলেন, আমি নেশা করি না। মজার ছলে ছবি ও ভিডিও করা হয়েছে। এসবের মধ্যে আমি নেই। আমি ক্যাম্পাসে শান্তির জন্য শিক্ষার্থীবান্ধব কাজকর্মের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, কিছুদিন আগে ছাত্রলীগ হল শাখার সভাপতি সোহেলের সঙ্গে আমার ঝামেলা হয়েছিল। সে অভিযোগও দিয়েছিল, তবে সেটার মীমাংসা হয়েছে। তার হল কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমাদের শিক্ষকবৃন্দ সমাধান করে দিয়েছেন। এখন আবার এসব বিষয় নিয়ে নিউজ হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন

কোচ মাতৃভাষার শিক্ষার চ্যালেঞ্জ ও বাস্তবতা বিষয়ক মতবিনিময়

হল শাখার সভাপতি আল মাসুদুর রহমান সোহেল বলেন, আমার সঙ্গে কলেজ সভাপতির যে সমস্যা হয়েছে তার সমাধানও হয়েছে। আমি এখন হলে থাকি না। হল শাখা কমিটিও বিলুপ্ত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. ইমদাদুল হক শিহাবের যেসব ভিডিও-ছবি ভাইরাল হয়েছে তা এডিট করা।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে ১৪ অক্টোবর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. ইমদাদুল হক শিহাবকে সভাপতি ও মাহাদী হাসানকে সাধারণ সম্পাদক করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

জেবি

  • নোয়াখালী
  • সারাদেশ
  • মদ
  • ছাত্রলীগ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।