• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে অবৈধ ভোটার তালিকা প্রকাশে মামলা

আব্দুল আলীম, মানিকগঞ্জ
  ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে অবৈধ ভোটার তালিকায় তফসিল ঘোষণাসহ নানা অভিযোগ উঠেছে। এ নিয়ে মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ও নানা সমালোচনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) মানিকগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে নির্বাচনে প্রকাশিত ভোটার তালিকা অবৈধ মর্মে ঘোষণামূলক দেওয়ানি মামলা করেছেন কাজী আব্দুস সালাম নামের এক অভিভাবক সদস্য প্রার্থী।

মামলায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঘোষিত নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, গভর্নিং বডির সভাপতি মানিকগঞ্জ জেলা প্রশাসকসহ দুইজন শিক্ষককে বিবাদী করা হয়েছে। কাজী আব্দুস সালাম মানিকগঞ্জের তেরদোনা এলাকার কাজী ফজলুল করিমের ছেলে ও ওই মাদ্রাসার ৫ম শ্রেণি ছাত্র কাজী ফায়াজের বাবা।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌর শহরে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা । প্রতিষ্ঠানটি কামিল (মাস্টার্স) পর্যন্ত হওয়ায় সরকারি নীতিমালা অনুযায়ী গভর্নিং বডি দ্বারা পরিচালিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি এডহক কমিটি দ্বারা পরিচালিত থাকাবস্থায় গত ২৪ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। সেই সঙ্গে ভোটার হিসেবে ৯১৫ জন ছাত্র ছাত্রীদের অভিভাবকের নামের তালিকা প্রকাশ করা হয়। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ৬.১ ধারার ঘ অনুযায়ী কামিল (মাস্টার্স) মাদ্রাসার শ্রেণি সংখ্যা ১৭টি। কিন্তু ১৭ টি শ্রেণির পরিবতে প্লে-শ্রেনিসহ ১৮ টি শ্রেণি অন্তর্ভুক্ত করে নির্বাচনে ৯১৫ জন ভোটারের তালিকা প্রকাশ করে। এর মধ্যে প্লে-শ্রেণির ৪০ জন ছাত্র-ছাত্রীর অভিভাবকদের বেআইনিভাবে ভোটার করা হয়েছে। এ ছাড়া ইতোপূর্বেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগদান, ১ম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিবাহ করাসহ নানা অভিযোগ উঠে। আদালতে মামলা হলে অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছিল।

এ বিষয়ে মামলার বাদী ও অভিযোগকারী কাজী আব্দুস সালাম বলেন, গত ২৪ জানুয়ারি গভর্নিং বডি নির্বাচনের তফসিল প্রকাশিত হলে তিনি ৫ম শ্রেণির ছাত্র (রোল-২৯) কাজী ফায়াজের অভিভাবক হিসেবে (৭১৭ নং ভোটার) অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে গত ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেন। পরে নির্বাচনে প্রস্তুতির জন্য ভোটার তালিকা সংগ্রহ করে দেখা যায় সরকারি নিয়ম না মেনে প্লে-শ্রেণির ছাত্র ছাত্রীদের অভিভাবকদের ভোটার করা হয়েছে। এতে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হওয়া আদালতের আশ্রয় নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ও মামলার ১ম বিবাদী মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ঘোষিত নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, নির্বাচনে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ম মেনেই করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক আদালতে মামলা ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো কোনো নোটিশ পাইনি। এছাড়া তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সত্য নয়।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এফএইচ

  • মানিকগঞ্জ
  • ইসলামিয়া কামিল মাদ্রাসা
  • গভর্নিং বডি
এ সম্পর্কিত আরও খবর
লকার ভেঙে অর্ধশতাধিক দলিল নিয়ে গেছে ডাকাতরা
লকার ভেঙে অর্ধশতাধিক দলিল নিয়ে গেছে ডাকাতরা
বাপের বেটি হয়ে থাকলে দেশে এসে বিবৃতি দেন: রিজভী
বাপের বেটি হয়ে থাকলে দেশে এসে বিবৃতি দেন: রিজভী
মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
বিচারকের স্বাক্ষর জাল করে প্রায় ৩৩ কোটি টাকা আত্মসাৎ, ২১ জনের বিরুদ্ধে মামলা
বিচারকের স্বাক্ষর জাল করে প্রায় ৩৩ কোটি টাকা আত্মসাৎ, ২১ জনের বিরুদ্ধে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।