দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার মামলায় আশরাফুল আলম নামে এক জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় মামলার একমাত্র আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলম (৩৬) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। ঘটনার সময় সে ভাড়া থাকতো সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায়। ছিলেন নিহত নারীর প্রতিবেশী।
মামলার বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নিহত ওই পোশাক শ্রমিক তার স্বামীর সঙ্গে সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। কাজ করতেন লিথি এ্যাপারেলস নামের একটি গার্মেন্টসে। প্রতিদিন সকালে কারখানায় গেলেও ঘটনার দিন ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘরের ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য তিনি কাজে যাননি। তাকে বাড়িতে রেখে তার স্বামী ও পাশের ফ্ল্যাটে থাকা বড়ভাই ও তার স্ত্রী কাজে যান। দুপুরে তারা খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরে এসে দেখে ফ্ল্যাটের দরজা খোলা। ওই সময় খাটের উপরে উলঙ্গ অবস্থায় সে নারী শ্রমিকের মরদেহ পড়ে আছে। পরে তারা স্থানীয়দের ডেকে আনেন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তে বেরিয়ে আসে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি। পরে এ ঘটনায় নিহতের বড়ভাই মশিউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তে বেরিয়ে আসে ওই সময় প্রতিবেশী আশরাফুল আলম সেদিন ঘরে ডুকে ওই নারীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায়। পরে তদন্ত চলাকালে ওই বছরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলার একমাত্র আসামি আশফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, মামলাটিতে ময়নাতদন্তকারী চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্যগ্রহন শেষে আদালদত আজ রায় ঘোষণা করে। এসময় মামলা আসামি আশরাফুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে মামলাটি চলমান থাকা অবস্থায় সে জামিন নিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এফএইচ