দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ থেকে দারিদ্রতা দূর করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাঙাশ্রী কমিউিনিটি সেন্টারে আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, যাদের জায়গা-ঘর-বাড়ি নেই তাদের সরকার জায়গাসহ ঘর-বাড়ি দিচ্ছে। কৃষির ব্যাপক উন্নয়ন করছে যাতে মানুষ খাদ্য সংকটে না পড়ে। দেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ নতুন অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে। এ সময় এমপি সংগঠটির মহতি উদ্যোগকে স্বাগত জানান।
আওয়ামী পেশাজীবী লীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, আওয়ামী পেশাজীবী লীগের জেলা কমিটির সহ-সভাপতি স্বপন বড়ুয়া মহাজন এবং স্বপন বিশ্বাস।
জেবি