দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপায় জান্নাত আরা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত জান্নাত আরা উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, জান্নাত আরা তার চাচা এমরান মিয়ার সঙ্গে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল।
এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি