দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দুই সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্প থেকে কক্সবাজার আনা হয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের নাম জা নি মং এবং নিম লাইন কিং ।
আরও বেশ কয়েকজনকে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মিয়ানমারের অভ্যন্তরে চলা তুমুল সংঘর্ষে আরাকান আর্মির সঙ্গে টিকতে না পেরে এখন পর্যন্ত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির ৫৬ সদস্য বাংলাদেশে আশ্রয়ে এসেছে। যাদের অস্ত্র জমা নিয়ে বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়।
জেবি