দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই মাদকসেবিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. রোমান বাদশা (৩৫) ও ৬ নম্বর ওয়ার্ডের আয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো.হোরন ওরফে হেঞ্জু (৩৩)।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়োজিদ বিন আখন্দ এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার মধ্য করিমপুর ও আয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদকসেবীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের একজনকে ১০ দিন, আরেক জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
জেবি