দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, বাংলাদেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে অথচ ১টি বিশ্ববিদ্যালয়ও কোনো ভাষা শহীদের নামে নামকরণ করা হয়নি। যা খুবই লজ্জার এবং শহীদদের প্রতি অবমাননাকর। তাই ভাষা ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
আরএ