দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজমুল সায়াদাৎ বাবুল (৫৮) মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার জানাজা শুক্রবার বাদ আসর পৌর শহরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
জেবি