দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পক্ষে দরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পৌরসভার মনোহরদী হিন্দুপাড়া সর্বজনীন দুর্গাবাড়ি প্রাঙনে ৫০০ দরিদ্র ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি।
এ সময় তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে সকলের মুখে হাসি ফুটে উঠে।
মনোহরদী হিন্দুপাড়া সর্বজনীন দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুমন বর্মণের সভাপতিত্বে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, মনোহরদী পৌর আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইশরাত জাহান তামান্না, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারুন মাঝি, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ প্রমুখ।
টানা চারবারের মতো অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করায় সকলকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি বলেন, মনোহরদী-বেলাবতে বিগত সময়ে যে উন্নয়ন হয়েছে এবারের জয় তারই প্রতিফলন। মানুষ ভালোবেসে আবারও আমার বাবাকে জয়ী করেছেন। আমাদের পরিবার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে মনোহরদী-বেলাবতে অনেকগুলো বড় প্রকল্পের কাজ চলছে। এটি শেষ হলে সকলেই উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
জেবি