• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী
  • কোম্পানীগঞ্জ

কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা আহত

মাওলা সুজন, নোয়াখালী
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্যের বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নুর নবী (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর নবী চরএলাহী ৬ নম্বর ওয়ার্ডের দুলাল মেম্বারের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রাম মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এটির আয়তন অনেক বিশাল। এই গ্রামের পাশেই রয়েছে চট্রগ্রামের স্বন্দীপ উপজেলার একটি ক্ষুদ্র অংশ। স্বন্দীপের শীর্ষ সন্ত্রাসী জাসু বাহিনীর স্থানীয় কমান্ডার রাহাত নোয়াখালীর চরবালুয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। সে এখানে এসে অপকর্ম করত। তার কাছে চরবালুয়ার সাধারণ মানুষ অসহায় ছিলো। সে তার বাহিনী দিয়ে চরবালুয়ার সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন করত। তার অস্ত্রের কাছে সাধারণ মানুষ ছিল নিরুপায়।

রাহাত বাহিনীর সদস্যদের কাছে জিম্মি চরবালুয়ার লোকজন। সম্প্রতি চরএলাহী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর নবী চরবালুয়ায় রাহাতের সন্ত্রাসী কাজের প্রতিবাদ করে বাঁধা দিত। নুর নবী এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাহাতের বিরুদ্ধে জনমত সৃষ্টি করছিল। ফলে নুর নবীর উপর ক্ষিপ্ত ছিল রাহাত।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রাহাত সন্দ্বীপ এলাকার বাসিন্দা। সে আমাদের এলাকায় ঢুকে সন্ত্রাসী করতো। নুর নবী চরবালুয়ার সন্তান। রাহাতের অপকর্মের প্রতিবাদ করতো। এর জের ধরে বুধবার রাতে নুর নবীকে গুলি করা হয়েছে।

চরএলাহী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে সন্দীপের জাসু বাহিনীর শীর্ষ সন্ত্রাসী রাহাত যুবলীগ নেতা নুর নবীকে গুলি করেছে। তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার বলেন, সন্দীপ ও কোম্পানীগঞ্জের সীমানা বিরোধের কারণে বারবার হামলার ঘটনা ঘটে। এর সুষ্ঠু সমাধান হওয়া উচিত। নুর নবীকে যারা গুলি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, আমার এলাকার চরবালুয়া গ্রামটি মূল ভূখণ্ড থেকে বিছিন্ন। এটির আয়তন এতো বিশাল যে পুরো একটি ইউনিয়নের চাইতেও বড়। এই অংশটি চট্টগ্রামের সন্দীপের সঙ্গে সংযুক্ত।

আরও পড়ুন

মানিকগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ও সনদপত্র বিতরণ

সন্দীপের শীর্ষ সন্ত্রাসী জাসু বাহিনীর স্থানীয় কমান্ডার রাহাত চরবালুয়ার সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমি বিষয়টি সন্দীপের উপজেলা চেয়ারম্যানকে অনেকবার অবগত করেছি। স্থানীয় যুবলীগের নেতা নুর নবী সাধারণ মানুষকে নিয়ে রাহাতের অপকর্মের প্রতিবাদ করত। এ নিয়ে নুর নবীর উপর ক্ষিপ্ত ছিল রাহাত।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুলতান আহমেদ বলেন, উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবালুয়ায় একজনের গায়ে শর্টগানের গুলি লাগার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • চট্টগ্রাম
  • কোম্পানীগঞ্জ
  • সারাদেশ
  • সন্দীপ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে’
‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে’
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।