দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটারে প্রশিক্ষিত যুবক-যুবতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত যুবক-যুবতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং ৬টি ব্যাচের ১৫০জন যুবক-যুবতিদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের নতুন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহিন ও সহকারি প্রকৌশলী শহিদুর রহমানসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালে কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া ১৫০জন যুবক-যুবতীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
জেবি