দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মো. জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
তিনি তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আঠারো মাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জামিরুল সকালে দ্রুত গতিতে মোটরসাইকেলে তালা উপশহরের দিকে যাচ্ছিল। এ সময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ যেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে জব্দ করে তালা থানা পুলিশ।
জেবি