দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় বড় ভাইয়ের দায়ের কোপে আহত ছোট ভাই কৌশিক আহমেদ (৩৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনার পর থেকে বড় ভাই কাউসার আহমেদ (৪০) পলাতক রয়েছেন। নিহত কৌশিক আহমেদ ওই এলাকার আলী আহমেদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল হোসেন বলেন, বড় ভাই কাউসার আহমেদ ও ছোট ভাই কৌশিক আহমেদ একসঙ্গে ফিসারি এবং ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। ঘটনার দিন সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে কাউসার আহমেদ তার মা কুলসুম বেগমকে গালাগালি করেন। এসময় কৌশিক আহমেদ প্রতিবাদ করেন। এই নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই কাউসার দা দিয়ে ছোট ভাই কৌশিকের ডান পায়ে হাঁটুর উপরে কুপ দেয়। এতে কৌশিক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা কৌশিক আহমেদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে তিন আগে ছুটি নিয়ে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যায়। গতকাল রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন কৌশিক আহমেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে মারা যান।
এসআই কাজল হোসেন বলেন, এই ঘটনায় গত ২২ জানুয়ারি নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ভালুকা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এফএইচ