দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যাত্রীবেশে চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা পাচারের সময় জিয়াউর রহমান (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ২৬ জানুয়ারি) সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের তারকাটিয়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জিয়াউর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার কিল্লাপাড়ার মৃত মাহমুদুল হকের পুত্র। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসের এক যাত্রীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো করা হয়েছে।
জেবি