দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. লাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত লাল মিয়া উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে আটক করা হয়। সেসময় তার শরীর তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন পেয়ে জব্দ করা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
জেবি