দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমকি-ধমকি ও পুলিশের অসহযোগিতার অভিযোগ এনে বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
গত ১১ জানুয়ারি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন ওই স্কুলছাত্রী ও তার বাবা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফুলবাড়িয়া ইউনিয়নের মনতলা গ্রামের হিমেল বেশ কিছু দিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে পাবুরিয়াচালা কামারের উত্তর পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন হিমেল। ধর্ষণের পর স্কুলছাত্রীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। স্কুলছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে সব কিছু জানায়। ওই ছাত্রীর বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ওই স্কুলছাত্রীর বাবা কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দেন।
ভুক্তভোগীর বাবার অভিযোগ, অভিযোগ দায়েরের পর পুলিশ নানা টালবাহানায় সময়ক্ষেপণ করে আলামত নষ্ট করে ফেলে। থানায় গেলে পুলিশ খারাপ ব্যবহার করে। এ ঘটনায় জড়িত হিমেলসহ দায়ীদের বিচার দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ধর্ষণের বিষয়ে ১৭ জানুয়ারি থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি