দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তিন বছর বয়সী নিজের যমজ দুই পুত্র সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেছে মা। এ ঘটনায় মা রিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের রাউতগাঁও উত্তরভাগ গ্রামে এই ঘটনা।
নিহত শিশুরা হলেন, রমচাল ইউনিয়নের রাউতগাঁও উত্তরভাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ন আহমেদ (৩) ও রাইয়ান আহমেদ (৩) ।
বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রী রীমা বেগম অনেকটা মানসিক ভারসাম্যহীন। স্বামী বাচ্চু মিয়া শনিবার গভীর রাতে তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন তিন বছর বয়সী তার দুই যমজ শিশু পুত্রকে পানিতে চুবাচ্ছে। এ সময় স্বামী ও তার পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেবি