দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শনিবার (২০ জানুয়ারি) বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে অবৈধভাবে ফসলি জমি ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে চন্দন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বারপাড়া ইউনিয়নের দক্ষিণ বিজয়পুর গ্রামে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে ও ফসলি জমি নষ্ঠ করে আসছিল কিছু ভূমি দস্যুরা।
স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে ২০ জানুয়ারি শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে দক্ষিণ বিজয়পুর গ্রামে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিনি মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক চন্দন চক্রবর্তী ওরফে চণ্ডীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, ভেকু দিয়ে মাটি তোলার কারণে পাশের ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয় এবং এর ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়।
এছাড়া এই মাটি পরিবহন করতে বড় ট্রাক্টরের কারণে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে। জেলাপ্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফসলী জমি রক্ষার্থে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি