দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. সায়েম আকন্দ (২১) নামে এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) সকালে গফরগাঁও-ভালুকা সড়কে ভারইল নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত সায়েম আকন্দ উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া (বাংলাবাজার) গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে।
পৌর শহরের হাবীব বিন জায়েদ তালিমুল কুরআন মাদরাসার (শহরেফেকায়া) শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সায়েম মোটরসাইকেলে করে গফরগাঁওয়ে মাদরাসা যাওয়ার পথে ভারইল এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রথমে একটি অটোরিকশায় ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে পড়ে যায় একটি লড়ি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় সায়েমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ভারইল মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ছিল।
কর্তব্যরত চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরে নিহতের পকেটে পাওয়া মোবাইল থেকে নিহতের পরিবারকে অবগত করা হয়।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেবি