দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের ঝিকরগাছায় পরকীয়া প্রেমের বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে তৌফিক হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, পরকীয়া প্রেমের জেরে প্রেমিকার স্বামীর ছুরিকাঘাতে তৌফিক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাচ্ছিল। পথে কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে।
জেবি