দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ১৪ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে নাচনমহুরী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙণে অনুষ্ঠিত নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের এক সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ওই ১৪ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকৃতরা হলেন, স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্য মো.শাহা আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লাল চান, খন্দকার মো.আরিফ এজাজ, আল আমীন।
যোগদানকালে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলেল মালা পড়িয়ে বরণ করে নেন।
সাবেক ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান তোতার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাউদ্দিন ছালেম, ঝিনাইগাতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী সদর সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, ঝিনাইগাতী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, সমাজসেবক মো. শীষ মনোয়ার, জাকিউল হাসান রনি প্রমুখ।
জেবি