দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. শহিদুল ইসলাম সজিব।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে শ্যামপুরে ৫ শতাধিক গরীব অসহায় দুঃস্থদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা সজিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সবসময় পাশে আছে। মানুষ মানুষের জন্য। মানবসেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে। শীতে কাপড়ের অভাবে মানুষ কাঁপতে থাকে। জাগ্রত মমত্ববোধ, মানবতার তাগিদে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এছাড়াও তিনি শীতার্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি