দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনরাত কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় মুরাদনগরে শীতার্ত অসহায় ২৩০০ মানুষের মধ্যে কম্বল বিতারণ করেছে কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, জাকির হোসেন, শেখ জাকির হোসেন প্রমুখ।
সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার বলেন, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য আমি কম্বল বিতরণ করছি। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকব।
জেবি