• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

যে কারণে পরাজিত হলেন পাঁচবারের এমপি আতিক

রফিক মজিদ, শেরপুর
  ১১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শেরপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে রেখেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক। তিনি পাঁচবারের এমপি এবং জাতীয় সংসদে দুইবারের হুইপ। এবারও দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। কিন্তু তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। আর এই চ্যালেঞ্জে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়ে দীর্ঘদিন পর পরাজয়ের স্বাদ নিলেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নির্বাচন শেষে গত রোববার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। এতে ছানু পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট। আতিক পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট।

হুইপ আতিউর রহমান আতিকের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে জনপ্রিয় নেতাদের কোনঠাসা করে রাখা, সিনিয়র নেতাদের মূল্যায়ন না করা, শেরপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া, পরিবারের লোকজনের নানারকম দুর্নীতিতে জড়িয়ে পড়া ইত্যাদিকে দায়ী করছেন শেরপুরের সচেতন মহল।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করেন তিনি। এতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা ছানুয়ার হোসেন ছানুকে সাধারণ সদস্য করা হয়। ২০২২ সালে অনুষ্ঠিত পরবর্তী সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছানু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে ব্যাপক গণসংযোগ চালিয়ে যান। অপরদিকে জেলা আওয়ামী লীগের অপর জনপ্রিয় নেতা সাবেক কমিটির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র হুমায়ূন কবির রুমানকে পরবর্তী পৌর নির্বাচনে মনোনয়ন না দিয়ে কোণঠাসা করে রাখার কৌশল গ্রহণ করেন। পরে গত দুইবারের জেলা পরিষদ নির্বাচনেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়। কিন্তু পরপর দুইবার জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হুমায়ূন কবির রুমান দলীয় প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন থেকে জেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বিভক্ত করে রাখেন আতিউর রহমান।

জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার পক্ষের লোক না হওয়ায় কৃষক লীগকে কোনো মূল্যায়ন করা হয়নি।

এদিকে ২০১৮ সালের পর থেকেই দীর্ঘ আট বছর ধরে শেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে আতিকের সঙ্গে ছানুর দ্বন্দ্ব চলে আসছে। বিগত দুটি সংসদ নির্বাচনে প্রার্থী হয়েও তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার নির্বাচন উন্মুক্ত করে দেওয়ায় ছানুয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ফলে আতিউর রহমান ও ছানুয়ার হোসেনের পক্ষ নিয়ে জেলা আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে।

আরও পড়ুন

নূর-ই-আলম চৌধুরী সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক হওয়ায় শিবচরে আনন্দ মিছিল

স্বতন্ত্র প্রার্থী ছানুয়ারের পক্ষ নিয়ে নির্বাচনি প্রচারণায় মাঠে নামেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ দলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী। এদিকে দলের অপেক্ষাকৃত কয়েকজন তরুণ নেতা ছাড়া আতিউর রহমানের পক্ষে তেমন উল্লেখযোগ্য কোনো নেতাকে প্রচারে অংশ নিতে দেখা যায়নি।

নির্বাচনে আতিউর রহমানের পরাজয়ের কারণ জানতে যোগাযোগ করা হলে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনে পরাজয়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আতিউর রহমানের নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক চন্দন কুমার পাল।

জেবি

  • শেরপুর
  • আতিক
  • হুইপ
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
শেরপুরে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক
শেরপুরে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।