দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-১ (শিবচর) আসনের সপ্তমবারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের টানা দুইবারের সরকার দলীয় চিফ হুইপ ও টানা তিনবারের আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসনে আনন্দ মিছিল, সমাবেশ ও রং খেলেছে দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়। পরে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খানসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় অনেক নেতাকর্মী আনন্দে রং খেলায় অংশ নেন।
জেবি