দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামী লীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে সকালেই স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২টায় আমাদের আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে বিকেলে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য বলা হবে। সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে চিফ হুইপের পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ হুইপ আরও বলেন, গেজেট হওয়ার পর শপথ অনুষ্ঠিত হবে। শপথ হওয়ার পর সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতি যখন সম্মতি দেবে তারপর কেবিনেট ।
বিরোধী দলের ব্যাপারে প্রশ্ন করা হলে চিফ হুইপ বলেন, বিরোধী দলের ব্যাপারেতো সরকারি দলের করনীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছে তারা মিলে সংবিধানের আলোকে ঠিক করবে।
জেবি