দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক ও থানা ঘেরাও করা হয়েছে। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে আবদুল লতিফ সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক।এবং থানা ঘেরাও করা হয়েছে।
এ সময় আবদুল লতিফ সিদ্দিকীর নেতাকর্মীরা অবরোধে অংশ নিয়েছেন। এতে তার সমর্থককে ছেড়ে দেওয়ার দাবি করা হয়।
হাসমত আলী উপজেলার বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। নির্বাচনে তার সমর্থক হাসমত লতিফ সিদ্দিকীর নির্বাচন করেছেন।
পরে থানা ঘেরাও এবং মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য আবদুল লতিফ সিদ্দিকীকে অনুরোধ জানানো হয়।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমার সমর্থক হাসমত আলীকে বিনা অপরাধে থানায় আটক করে রাখা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিনাশর্তে মুক্তি না দেওয়া পর্যন্ত এখান থেকে যাব না।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, হাসমত একজন এজাহরভুক্ত আসামি। অপরাধ ছাড়া কাউকে আটক করা হয়নি।
জেবি