দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাধিতে দাঁড়িয়ে থাকতে গিয়ে কেউ স্বাভাবিক পর্যায়ে ছিল না। কেউ কাঁদছে আবার কেউ অস্বাভাবিক প্রলাপ বকছে। সবাই যে স্বজন বা পারিবারিক আত্মীয় তা কিন্তু নয়। তারপরও সবাই কান্নায় ভেঙে পড়ছে। গরম ডালে পড়ে নিহত দেড় বছরের কন্যা শিশু কথা মারা গেছে। প্রতিবেশীসহ হাজার হাজার মানুষের এ হাহাকারের কারণ গরম ডালের গামলায় পড়ে মারাত্মকভাবে আহত হওয়া দেড় বছরের কৌশানী মণ্ডল কথা না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর রাতে কথার সমাধীস্থলে এই করুণ দৃশ্যের অবতারণার সৃষ্টি হয়। টানা ১২দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কাটিয়ে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করে ছোট্ট এই শিশু। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াহাটি নন্দিগ্রামের শ্যামলী মণ্ডল ও ব্রজমোহনের একমাত্র সন্তান সে।
শুরুতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরক্ষণে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে রোববার রাতে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সব চেষ্টাকে ব্যর্থ করে সোমবার তার মৃত্যু হয়। কথার কাকা অনাথ মণ্ডল জানান, গত ২৮ ডিসেম্বর দুপুরে কথা রান্না করা ডালের গামলার মধ্যে পড়ে যায়।
চুলা থেকে ডাল নামিয়ে তার মা পানি আনতে যাওয়ার সুযোগে কথা প্লেট নিয়ে খাওয়ার জন্য ডাল নিতে গেলে গরম গামলার মধ্যে পড়ে।
কথার চিৎকারে দ্রুত তা এসে কথাকে উদ্ধার করলেও মাথার বাম পাশ ও বুকসহ গলা আর বাম হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চামড়া উঠে যায়।
কথার মা শ্যামলী মণ্ডল জানান, তার মেয়ের আর কখনও ডাল খাওয়ার ইচ্ছা হবে না। ডাল খাওয়ার জন্য প্লেট নিয়ে এলেও সে ডাল তার আর খাওয়া হলো না।
শিশুটির পিতা ব্রজমোহন মণ্ডল বলেন, অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এন্টিবায়োটিকের ধকল সহ্য করতে না পেরে রোববার রাতে পেট ফাফ দেওয়ার পর থেকে অবস্থার অবনতি হতে থাকে।
সোমবার দুপুরের আগে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শ্যামনগর থানা পুলিশের সহায়তায় মৃতদেহ নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুটির মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি পুলিশ আগে থেকে জানার কারণে ঢাকায় বার্তা পাঠালে হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে কথার মৃতদেহ ছেড়ে দেয়।
জেবি