দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা হালকা সূর্যের আলোর তাপ থাকলেও সন্ধ্যার পরেই ঠান্ডা ভয়াবহ রুপ নিচ্ছে।
এই তীব্র শীতে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষকে উষ্ণ রাখতে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি জেনীন তাসনীন জোনাকি।
সোমবার (৮ জানুয়ারি) সকালে মেলান্দহের হাজরাবাড়ির ফুলকোচা ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
যুব মহিলা লীগ নেত্রী জেনীন তাসনীন জোনাকি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। এবার শীত একটু বেশি। তাই সাধারণ মানুষদের শীত নিবারণের সামান্য প্রয়াস এটি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যেকোনো দুর্যোগে পাশে থাকার চেষ্টা করি।
তিনি আরও বলেন, অসহায় মানুষদের পাশে আমি আগেও ছিলাম। আগামীতেও থাকব। বিশেষ করে আমি অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করি।
জেবি