দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক প্রতীকের সমর্থক ১১ জন ও নৌকা প্রতীকের সমর্থক একজন আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে উপজেলার দেওশ্রী বাজারে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আহতরা হলেন, পলাশ মিয়ার ছেলে নীরব, ছদ্দু মিয়ার ছেলে কবিরুল ও কামরুল, আজহারুল ইসলামের ছেলে হাবিবুর, মৃত জগল আলীর ছেলে আশ্রাব আলী, আব্দুস সাত্তারের ছেলে জসিম উদ্দিন, শাহজাহানের ছেলে বাকী মিয়া, আশ্রাব আলীর ছেলে লিখন, মাহতাবের ছেলে আসাদুজ্জামান ও গোলাম হোসেন, হুমায়ুন মিয়ার ছেলে আবির সবাই একই গ্রামের।
নৌকা প্রতীকের সমর্থক তায়েব আলী (৩৮) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে নৌকা প্রতীক ৪০৬ ভোট ও ট্রাক প্রতীক ২৭৩ ভোট পায়। ওই কেন্দ্রে নৌকা প্রতীক বিজয় লাভ করলে নৌকার সমর্থকরা বিজয় মিছিল করে দেওশ্রী বাজারে আসেন। ওইখানে ট্রাক প্রতীকের সমর্থকদের দেখে নৌকা প্রতীকের সমর্থকরা উসকানিমূলক স্লোগান দেয়। পরে ওইদিন রাতেই নির্বাচনি ফল ঘোষণা হওয়ার পর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু জয় লাভ করে। পরে তার সমর্থকরা বিজয় মিছিল বের করে দেওশ্রী বাজারে আসে। ওই বাজারে নৌকা সমর্থকরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ১১ জন সমর্থক ও নৌকা প্রতীকের একজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তায়েব আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সহকারী রিটারর্নিং কর্মকর্তা ও আটপাড়ার ইউএনও লিটুস লরেন্স চিরান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিজয় উল্লাস করার সময় উপজেলার দেওশ্রী গ্রামের নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনার দুজন গুরুতর আহত হয়েছে। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়। ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, শুনেছি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দেওশ্রী গ্রামের গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি