দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর-৫ আসনের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় সড়কে কয়েকটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো সরিয়ে দেন। এদিকে চাঁদপুরে ৭০০ ভোট কেন্দ্রে ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়ছে।
তবে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান দাবি করছেন ভোট কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ভোটকেন্দ্রের কয়েকজন প্রিজাইডিং অফিসার বলছেন, কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এজেন্ট এসেছে কম।
এইউ