• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

রংপুর-৩ আসনে ভোট দিতে পারবেন না জিএম কাদের

আবু আসলাম, রংপুর
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন নিজ আসনের ভোটের পরিস্থিতি ঘুরে ঘুরে দেখবেন এবং সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন। তবে তিনি নিজের ভোট দিতে পারবেন না। কারণ তিনি রংপুরের ভোটার নন। জিএম কাদের ঢাকার ভোটার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ আব্দুর রাজ্জাক।

জাপা সূত্রে জানা যায়, গোলাম মোহাম্মদ কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা এবং এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন তিনি। মেকানিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ার শেষ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেকানিক্যাল প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সবশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে পরিকল্পনা ও অপারেশন্স পরিচালক থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হন।

জিএম কাদের মূলত বড়ভাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আহ্বানে রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জিএম কাদের সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। জিএম কাদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

এবার জিএম কাদের রংপুর সদর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজ নির্বাচনি এলাকায় তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। সেইসঙ্গে রংপুরে থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন। তবে নিজের ভোট দিতে পারবেন না। কেননা তিনি রংপুরের ভোটার নন। বর্তমানে বসবাস সূত্রে তিনি ঢাকার ভোটার।

কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনের দিন রংপুরে অবস্থান করবেন। তিনি রংপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করবেন এবং রংপুর থেকেই দেশের বিভিন্ন আসনের ভোট পর্যবেক্ষণ করবেন।

জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, পার্টির চেয়ারম্যান নির্বাচনের দিন রংপুরে অবস্থান করবেন। তিনি সকাল ৯টার মধ্যেই বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। জিএম কাদের স্যার রংপুরে থেকেই সারাদেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং দেশের ভোট পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন

কেন্দুয়ায় দুটি ভোটকেন্দ্রের সামনে আগুন

রংপুর-৩ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমঝোতার কারণে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বর্তমানে নির্বাচনি মাঠে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম ও ঈগল প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে আনোয়ারা ইসলাম রানী।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ২ জন। এবার নির্বাচনে আসনটিতে কেন্দ্র সংখ্যা ১৭৫ এবং ভোটকক্ষ ১ হাজার ১৬টি।

জেবি

  • ভোট
  • জিএম কাদের
  • সারাদেশ
  • রংপুর
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে’
‘মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত আছে’
শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ
শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।