• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
সংস্কার কার্যক্রম গুরুত্বপূর্ণ

শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। প্রায় ২ সহস্রাধিক মানুষ আমরা ধারণা করছি শহীদ এবং ২০ হাজারের বেশি আহত। শহীদ ও আহতরাও সংস্কারের কথা বলছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন-এই গণঅভ্যুত্থানের যে একদফা তা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদি ব্যবস্থার বিলুপ। ফ্যাসিবাদি ব্যবস্থা বিলুপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিযমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্লিয়ার ম্যানডেট হচ্ছেÑ আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন আমাদের কমিশনগুলোর প্রায় তিনমাসের মত সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবেন। তারপর যারা স্টেকহোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাবো। একটা কথা বলতে চাই যেÑ বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল, আমরা যখন বিভিন্ন প্রকল্প দেখি উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই- এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষ্যম্যের স্বীকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আসিফ মাহমুদ বলেন, আমরা দীর্ঘমেয়াদি প্রকল্পে নিয়ে যাব যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা সেগুলোর সুফল পাবেন। সর্বপরি সরকারের যে সংস্কার এজেন্ডা, অভ্যুত্থানে বা অভ্যুত্থানের পরবর্তীতে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ করার এগিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। বাংলাদেশের জনগণ যেভাবে চায় সেভাবে করতে চাই। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন জনবান্ধব হয়ে কাজ করতে পারে সেজন্য সেভাবেই গড়ে দিয়ে যেতে চাই। সেজন্য আপনাদের সমর্থন, মতামত চাই।

আরও পড়ুন

কোনো মব জাস্টিস সাপোর্ট করি না: শিবির সেক্রেটারি

আন্দোলনে ঠাকুরগাঁও জেলার আহতরা সরকারি সহযোগিতা পাচ্ছে না এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখানকার আহত কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং এখানে যারা কাজ করতে তাদেরও সাথে কথা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারে আরও কিভাবে সহযোগিতা করা যায় যেমন যারা কেন্দ্রীয় ভাবে বিষয়টি দেখেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন; তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। আশা করি সামনের দিনে আর এই সমস্যাগুলো থাকবে না।

এলজিইডির কর্মকর্তারাই ঠিকাদারের কাজে যুক্ত এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কর্মকর্তারাই বিভিন্ন ঠিকাদারী কার্যক্রমের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয় ভাবে এটার মনিটরিং করব এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে যাতে এ ধরনের কর্মকর্তারা যুক্ত না থাকে; এছাড়াও বার বার হাত বদলের ফলে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করব এটা যাতে সামনে না হয়।

এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রমুখ।

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।