দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোববারের (৭ জানুয়ারি) ভোটকে একতরফা ও অবৈধ দাবি করে নেত্রকোনা জেলা বিএনপি নেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের সমর্থকরা শনিবার (৬ জানুয়ারি) সকালে কেন্দুয়া পৌরসভার পারভিন সিরাজ মহিলা কলেজ কেন্দ্র ও কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা এই নির্বাচন এক তরফা দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।
জেবি