দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞিপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৮৮/২-আর পিলার এলাকায় বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি। সেসময় ভারতের দিক থেকে দুজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি।
এসময় একটি ব্যাগ ফেলে রেখে ঐ দুই ব্যক্তি পালিয়ে যায়। এ ব্যাগে তল্লাশি করে মালিকানাবিহীন ভারতীয় একটি পিস্তল ও একটি পাইপগান উদ্ধার করে বিজিবি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, মালিকাবিহীন উদ্ধারকৃত একটি পিস্তল ও একটি পাইপগান সাধারণ ডায়েরি মূল্যে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
জেবি