দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া টয়লেটের হাউজ থেকে আম্বিয়া (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। আম্বিয়া একই গ্রামের হবিবার মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই মহিলার লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে আটক করা হয়েছ।
জেবি