দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার ধলবাড়িয়া গুচ্ছগ্রামে বাবা তার ঘুমন্ত শিশুসন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতের কোনো একসময়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এসআই ফারহানা ইসলাম বলেন, জেলার সদর থানার ধল-বাড়িয়া গুচ্ছ-গ্রামে মৃত নুর ইসলামের ছেলে ইয়াসিন হোসেন(২৮)। তার নিজের একমাত্র সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে। হত্যার শিকার ছোট্ট শিশুসন্তানের নাম আরিফ হোসেন (৮)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ইয়াসিনের সঙ্গে স্ত্রীর ছাড়াছাড়ি হওয়ার পর ছেলে তার বাবার কাছে ছিল।
এদিকে স্থানীয় আগধড়ই ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন বলেন, ইয়াসিন হোসেন দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিল। সম্প্রতি অস্ত্র মামলায় জামিন পেয়ে জেল থেকে বাড়ি ফিরেছে।
এফএইচ