দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনি সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের চাপাতলীস্থ তার নির্বাচনি প্রচারণার মূল কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। আমার কোনো কর্মী বা সমর্থক কোনো হুমকির মধ্যে পড়েনি। নির্বাচনের দিন পর্যন্ত এমন থাকলে আমি নিশ্চিত বিজয়ী হব। আর বিজয়ী হলে আমার প্রথম কাজই হবে অবহেলিত চলাঞ্চলের দীর্ঘদিনের দুঃখ ব্রহ্মপুত্র হতে চর শেরপুর ইউনিয়ন পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ব্রহ্মপুত্রের নদের বেড়িবাঁধটি পুননির্মাণ করা হবে। এরপর পর্যায়ক্রমে মেডিকেল কলেজ, কৃষি ভার্সিটি ও রেললাইনের কাছে হাত দেব।
এ সময় মনির সঙ্গে তার সহধর্মিণী জাপানেতা আব্দুর রশিদ বিএসসি, শফিকুল ইসলাম ঠান্ডা, এস এম আশরাফুল, হারুন জিলানীসহ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
জেবি