দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
নিহত আলতাফ আলী আত্তাব উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে ও ওই গ্রামের মধ্যপাড়া মসজিদের মুয়াজ্জিন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছোট আখিড়া এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দুপুরে ছোট আখিড়া গ্রামের রাস্তা থেকে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে হেঁটে পার হচ্ছিলেন আলতাফ আলী আত্তাব। এ সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্ত্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জেবি