• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

কালকিনি থানার ওসি প্রত্যাহার

শিব শংকর রবিদাস, মাদারীপুর
  ২৪ ডিসেম্বর ২০২৩, ২২:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কালকিনি থানার ওসি নাজমুল হাসান
কালকিনি থানার ওসি নাজমুল হাসান

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২৪ ডিসেম্বর) রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান। এছাড়া নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ফজলুল হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা করে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী। এরই জের ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তেজনা দেখা দেয়।

এরপর গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এসকেন্দার খাঁ (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর লোকজন তাকে কুপিয়ে আহত করে। এ সময় এসকেন্দার খাঁয়ের চাচাতো ভাই আবু বক্কর খাঁ বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় এসকেন্দার খাঁ মারা যান।

পরপর দুটি ঘটনায় মাদারীপুর-৩ আসনের নির্বাচনি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগম ওসিকে প্রত্যাহার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেন। পরে বিষয়টি তদন্ত করে কমিশন। সত্যতা পাওয়ায় প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। এ ব্যাপারে সোমবার সকালে চিঠি পাব। একই সঙ্গে সোমবার থানায় নতুন ওসি হিসেবে আব্দুল আল মামুন যোগদান করবেন। পরিদর্শক সরকার আব্দুল আল মামুন ঢাকা জেলা থেকে মাদারীপুর জেলায় আসবেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের এমপি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি।

আরএ

  • কালকিনি থানা
  • মাদারীপুর
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যায় পরিকল্পনাকারী গ্রেপ্তার
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যায় পরিকল্পনাকারী গ্রেপ্তার
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।