দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর, সূর্য্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে জনতার ঢল নামে। পদ্মা সেতু পার হয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান।
নেতাকর্মীরা পাঁচ্চর গোলচত্বর, সূর্য্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শিবচর এলাকা অতিক্রমকালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা শ্লোগানে- শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
এফএইচ