• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর
  • কালকিনী

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা নিক্ষেপ, আহত ১০ 

শিব শংকর রবিদাস
মাদারীপুর
  ২১ ডিসেম্বর ২০২৩, ২৩:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা নিক্ষেপ। ছবি: দেশ টিভি
কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হাতবোমা নিক্ষেপ। ছবি: দেশ টিভি

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকার সমর্থকরা হাতবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর চারজন ও আওয়ামী লীগের একজন সমর্থক রয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, বিকেলে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকরা তাদের বাধা দেয়। পরে অতর্কিতে অর্ধশত হাতবোমা নিক্ষেপ করা হয়। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের সমর্থক, ভ্যান চালক, পথচারীসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম অভিযোগ করে বলেন, আমি অনুমতি নিয়ে লক্ষ্মীপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। নৌকার প্রার্থী গোলাপের সমর্থক ফজলু বেপারী ও তার লোকজন আমার সমর্থকদের ওপরে বোমা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমি বিষয়টি থানাকয় অবহিত করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে আব্দুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান হাতবোমা নিক্ষেপের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। তবে আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফের যেন কোনোকিছু না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রসঙ্গত, মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ মিয়া, স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসা. তাহমিনা বেগম, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির মো. আব্দুল খালেক।

কালকিনি ও ডাসা উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৯৩ ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৩ জন।

ডিপি/

  • কালকিনি
  • হাতবোমা নিক্ষেপ
  • মাদারীপুর
  • ড. আবদুস সোবহান গোলাপ
এ সম্পর্কিত আরও খবর
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
মাদারীপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যায় পরিকল্পনাকারী গ্রেপ্তার
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যায় পরিকল্পনাকারী গ্রেপ্তার
কালকিনি থানার ওসি প্রত্যাহার
কালকিনি থানার ওসি প্রত্যাহার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।