দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৯৩ সাজোয়া ব্রিগেড এবং ১১ আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে তিনটি স্থানে পৃথক আয়োজনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরের রাজবাড়ী রহমানিয়া আলীম মাদরাসা মাঠ ও নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকা এই তিনটি স্থানে মোট ১৭৫০ জন শীতার্ত মানুষের মধ্যে সুশৃঙ্খল আয়োজনে কম্বল বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন কমান্ডার ১১ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল সূফী মো. আতাউর রহমান, এনডিসি, পিএসসি এবং কমান্ডার, ৯৩ সাজোয়া ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক, বেঙ্গল ক্যাভ্যালরি, লে. কর্নেল মো. সেলিম রেজা, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, অধিনায়ক, ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মো. মোক্তাদির রহমান, পিএসসি, জি এবং অধিনায়ক, ৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লে. কর্নেল মো. ইমরান হোসেন, পিএসসি, জি।
সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবারের শীত মৌসুমে ইতোমধ্যে ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বগুড়া, নাটোর ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে সর্বমোট ৪ হাজার ৩৯৭ জনের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শীতে উষ্ণতার পরশ হিসেবে স্বচ্ছতা ও শৃঙ্খল আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভালো মানের কম্বল পেয়ে স্থানীয় জনসাধারণ সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেবি